কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঈদে যেভাবে মিলবে ৯ দিন ছুটি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ এক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারলেই টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ হিসাবেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি অনুমোদন করেছিল, যা আগে ছিল ৩ দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ৬ দিন ছুটি পাবেন।

তবে, যদি কোনো চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নিয়ে ফেলেন, তাহলে তার ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিনে। কারণ, বৃহস্পতিবারের পর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায়, সেই কর্মী টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X