কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যমান ব্যবস্থা নারীর প্রতি সহিংসতা বন্ধে যথেষ্ট নয় : আইম্মা পরিষদ

দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

‘একদিকে যিনা-ব্যভিচারকে আইনানুগ স্বাধীনতা দিয়ে, নারী-পুরুষের অবাধ মেলামেশা ও পর্দাহীনতাকে উৎসাহিত করে অপরদিকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বিগ্ন হওয়া দ্বিচারিতা ছাড়া কিছু নয়। প্রচলিত আইনে ধর্ষণের শাস্তি যেমন সহজতর, তেমনি তার প্রয়োগ সবচেয়ে ধীরগতির। তাই প্রকাশ্য শাস্তি ও দ্রুত প্রয়োগের পাশাপাশি কোরআনি বিধান বাস্তবায়ন ছাড়া ধর্ষণের এই বীভৎসতা লাগাম টেনে ধরা সম্ভব না। বিদ্যমান ব্যবস্থা নারীর প্রতি সহিংসতা বন্ধে যথেষ্ট নয়।’

সোমবার (১০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত দ্রুত সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি এবং পুরুষকে অদম্য নারীর পুরস্কার দিয়ে নারী অবমাননার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, দেশে নারী সমাজের নিরাপত্তা নিয়ে আজ সচেতন মহল মাত্রই উদ্বিগ্ন। অথচ নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকরী পদক্ষেপ আমরা অতীতেও দেখিনি, বর্তমানেও অনুপস্থিত। অথচ ইসলামি শরীয়াহ মোতাবেক যিনা-ব্যভিচার ও ধর্ষণের শাস্তি নিশ্চিত করা গেলে এবং তা প্রকাশ্যে দ্রুত কার্যকর করলে দেশে নারীর প্রতি সহিংসতা মুহূর্তেই বন্ধ হয়ে যাবে। তাই ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা) কে ‘অদম্য নারী পুরস্কার দেয়া হয়েছে। যিনি জন্মগতভাবে একজন পুরুষ ও রূপান্তরের মাধ্যমে নিজেকে নারী দাবি করেন। অথচ দেশে হাজারো নারী সামাজিক, পারিবারিক রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন রূপান্তরকামীকে পুরস্কৃত করার মাধ্যমে এদেশের কোটি কোটি নারীকে অসম্মান করা হয়েছে। তারা আরও বলেন, জেন্ডার সমতার নামে দেশে যে সমাজ ও ধর্মবিদ্বেষী মতবাদকে উৎসাহিত করা হচ্ছে, তার পরিণাম ভালো হবে না। একজন ট্রান্সজেন্ডার কে নারী পুরস্কার দিয়ে সরকার এদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়জী, মুফতি মোস্তফা কামাল, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা কামালুদ্দীন সিরাজ, মুফতি ওমর ফারুক ইবরাহীমি, মুফতি আবদুল আজীজ কাসেমী, মুফতি শাহজাহান আল হাবীবী, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X