স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচ পেলেন হামজারা

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই টালমাটাল পরিস্থিতির মধ্যে থাকা লেস্টারসিটি এবার নতুন দিশা খুঁজছে। টানা বাজে পারফরম্যান্সে আবারও ছিটকে পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। সামনে বড় চ্যালেঞ্জ—চ্যাম্পিয়নশিপ থেকে ঘুরে দাঁড়িয়ে আবার প্রিমিয়ার লিগে ফেরা। এই পথচলাকে আরও শক্তপোক্ত করতে নতুন কোচ নিয়ে এসেছে ক্লাবটি। স্প্যানিশ কোচ মার্তি সিফুয়েন্তেস এখন থেকে ডাগআউটে নেতৃত্ব দেবেন হামজা চৌধুরীদের।

সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্স কোচ মার্তি সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লেস্টার। রুদ ফন নিস্টলরয়ের বিদায়ের পর তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ৪১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। লেস্টারের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা জানিয়েছেন, ক্লাবের ভবিষ্যতের জন্য আধুনিক দর্শন ও স্থিতিশীল নেতৃত্বে বিশ্বাস রাখছেন তারা।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—গত দুই বছরে ছয়জন কোচ বদলের পর সিফুয়েন্তেস কতটা সময় ও স্থিতি পাবেন, সেটা সময়ই বলে দেবে।

নতুন কোচ এলেও অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশায়। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডে। সেখানে ১৬টি ম্যাচে মাঠে নেমে নজর কেড়েছিলেন। ধারের মেয়াদ শেষে তিনি ২৯ জুন ফিরে এসেছেন লেস্টারে, কিন্তু ক্লাবে তার স্থায়ী ভূমিকা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।

এমন সময় শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলা গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে দলে নিতে আগ্রহী। ফলে নতুন কোচের অধীনে লেস্টারের ‘পুনরুত্থান’ মিশনে হামজাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

ইতোমধ্যে একবার প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া, আবার ফিরে এসে আবারও অবনমন—দুই বছরের মধ্যে দুবার ধাক্কা খাওয়ার পর লেস্টারের সামনে কঠিন বাস্তবতা। স্কোয়াডে অভিজ্ঞ মিডফিল্ডার থাকলেও দলের ভারসাম্য, স্থিতি আর নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

সিফুয়েন্তেস যদি তার কৌশল ও স্থির নেতৃত্বে দলকে গোছাতে পারেন, তাহলে হয়তো আবারও প্রিমিয়ার লিগে ফেরা সম্ভব হবে। আর সেই অভিযানে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ—যদি তিনি থাকেন।

নতুন কোচ পেলেন হামজারা। এখন দেখা যাক, ঘুরে দাঁড়ানোর গল্পে তারা কতটা ভূমিকা রাখতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X