নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসলামি দলগুলোর ভোটের বাক্স হবে একটি : রেজাউল করীম

নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি রেজাউল করীম আবরার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুফতি রেজাউল করীম আবরার। ছবি : কালবেলা

জাতীয় সংসদ নির্বাচনে এবার ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক বাক্সে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চুনকা পাঠাগারে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মুফতি রেজাউল করীম আবরার বলেন, আমাদের দেশের ইসলামিক দলগুলো এবার ঐক্যবদ্ধ হয়ে এক মতে এসেছেন, এবার ইসলামিক দলগুলোর ভোটের বাক্স একটি হবে। এটা নিয়ে আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে যাব। এ নিয়ে কাজ করব। আর চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নরক থেকে মুক্তি পেতে হলে ইসলামের বিকল্প নেই। সেজন্য নির্বাচনে আমরা পিআর (সংখ্যানুপাতিক নির্বাচন) প্রস্তাব করেছি।

তিনি আরও বলেন, বিগত ৫২ বছরে এ দেশের মানুষ জাতীয়তাবাদকে দেখেছে, ধর্মনিরপেক্ষতা দেখেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেখেছে। কিন্তু কেউ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের দেশে বিদ্যমান ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা তো দূরের কথা। এই আইন দিয়ে একটা কুকুরের ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। যে দেশের আইন একজন নিরীহ মানুষকে ১২ বছর, একজন রাজনীতিবিদকে ১৭ বছর এবং একজন আলেমকে ১৫ বছর কারাগারে বন্দি করে রাখে, সে আইন দিয়ে মানুষের ন্যায় বিচার হবে না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শরিয়াহ ভিত্তিক আইন চাই।

সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আগে যারা ক্ষমতায় ছিল এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের ওপর দেশের জনগণ বিরক্ত। এখন শুধু একটা শক্তি মাঠে আছে সেটার নাম হলো ইসলাম। আপনারা প্রস্তুতি নিন, বাংলাদেশের সংসদে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো।

তিনি বলেন, গত ৫ আগস্টের পরে দেশের ওলামা কেরাম ও তৌহিদী জনতা দেশের বিভিন্ন প্রান্তের মন্দির পাহারা দিয়েছে, কেউ এলাকা পাহারা দিয়েছে। আবার কেউ কেউ রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। যাতে করে দেশে দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে। তবে ওই সময় রাষ্ট্রের কথা চিন্তা না করে একদল লোক চাঁদাবাজি, ঘাট দখলে লিপ্ত ছিল। দেশের এই কঠিন সময় যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

এ সময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ দিফায়ীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, মহানগর ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহম্মেদ ও মহানগর জামায়াতের আব্দুল জব্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X