কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান ইস্যুতে দুই তরুণীকে হেনস্তাকারী রিংকু গ্রেপ্তার

দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত রিংকু। ছবি : সংগৃহীত
দুই তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত রিংকু। ছবি : সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করা এবং মব উসকে দেওয়ার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১০ মার্চ) ফেসবুকে এক পোস্টে ফারুকী লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে।’

এরপর তিনি গায়ক ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের লাইন উল্লেখ করে লেখেন- ‘কথা যদি কই, কখন আস্তে কখন বলবো জোরে কী করে হাসবো, কী করে বসবো ঘুমাব কেমন করে তুমি বলে দেবে কোনটা চলবে কোনটা চলবে না আমাকে তো তুমি বললে তোমাকে কেউ কি বলবে না? আজ থেকে এতো কথা বলাবলি কিচ্ছু চলবে না!’

উল্লেখ্য, এর আগে ০১ মার্চ শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এক তরুণী ধূমপান করতে থাকলে স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর উত্ত্যক্তকারীর বিচার চেয়ে বেশ কদিন উত্তপ্ত থাকে সামাজিক যোগাযোগমাধ্যম। বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে নারী অধিকার কর্মীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X