কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ১৪ কর্মকর্তা বদলি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নয়জন এবং নিরস্ত্র ও সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নয়জন হলেন- ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মো. তারিকুল ইসলাম মাসুদকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতয়ালী, ডিএমপির ইমরানুল ইসলামকে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, ডিএমপির মো. আলী আশরাফকে অর্থ বিভাগে, ডিএমপির তৌহিদ খানকে লজিস্টিকস বিভাগের ক্লোথিং সেন্টারে ও ডিএমপির মো. শরিফুল ইসলামকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির আমানউল্লাহকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অপারেশনস বিভাগে, ডিএমপির শুভ্র দেবকে প্রটেকশন বিভাগে, ডিএমপির শুভ কুমার ঘোষকে ক্রাইম বিভাগের কমিউনিটি পুলিশিংয়ের ক্রাইম বিভাগে ও ডিএমপির হাসান রাশেদ পরাগকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

নিরস্ত্র ও সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন হলেন- লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমানকে পিওএম-পূর্ব বিভাগে, লাইনওয়ারের সশস্ত্র পুলিশ পরিদর্শক বিনোদ বিহারী পালকে পিওএম-পূর্ব বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক একে সাইদুল হক ভুঁইয়াকে প্রসিকিউশন বিভাগে, লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলীকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে ও ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলির আদেশপ্রাপ্ত মো. জাহাঙ্গীর হোসেন খানকে সিটি-আ্যডমিন আ্যন্ড লজিস্টিকস বিভাগে বদলি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১০

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১১

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১২

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৩

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৪

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৫

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৭

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৮

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৯

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

২০
X