কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নগর দক্ষিণের ২৪টি থানায় মঙ্গলবার (২২ আগস্ট) বিক্ষোভ মিছিল করবে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ। এই কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।

সোমবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে এই চিঠি দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় মিছিল কর্মসূচি পালিত হবে। একইদিন বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতৃবৃন্দ মিছিল কর্মসূচি পালন করবেন।

এতে আরও বলা হয়, ‘মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ২৫ আগস্ট ফের গণমিছিলের কর্মসূচি আসতে পারে। ওইদিন ঢাকায় যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে। তবে গণমিছিলের বিকল্প হিসেবে পদযাত্রার কথাও বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া পরদিন ২৬ আগস্ট ঢাকাসহ দেশব্যাপী দলীয় কর্মসূচি করতে পারে বিএনপি।

গতকাল রোববার (২০ আগস্ট) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে এই কর্মসূচির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X