কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন চাল

এমভি মারিয়াম। ছবি: সংগৃহীত
এমভি মারিয়াম। ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমভি মারিয়াম নামের একটি জাহাজ এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।

এতে বলা হয়, গত ৩১ জানুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।

জাহাজের চালের নমুনা পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো খালাস করা শুরু হয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) ভারত থেকে চালবোঝাই একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ জাহাজে ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল রয়েছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভারতের পতাকাবাহী জাহাজ এমভি তানাইস ড্রিম (Mv Tanais Dream) ২২ হাজার ৫০০ টন নন-বাসমতি সিদ্ধ চাল নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। জাহাজটি শুক্রবার কাফকো সংলগ্ন জেটিতে বার্থ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X