কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কর্মমুখী নৈতিকতা সমৃদ্ধ শিক্ষা নিশ্চিত করতে হবে : গাজী আতাউর রহমান 

ঢাবির ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সংগঠনের ঢাবি সম্মেলন ও ইফতার মাহফিলে কথা বলেন গাজী আতাউর রহমান। ছবি : কালবেলা
ঢাবির ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সংগঠনের ঢাবি সম্মেলন ও ইফতার মাহফিলে কথা বলেন গাজী আতাউর রহমান। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, হাসিনার স্বৈরাচার এতটাই নির্মম ছিল তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। বাংলাদেশের অতীতের সকল সরকারই বৈষম্য ও নিপীড়ন চালিয়েছে। পদ্ধতিগতভাবে স্বৈরাতন্ত্র লালন করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পরিবর্তন চায়।

তিনি বলেন, ইসলাম এই জাতির রক্ষাকবচ। ইসলামই আমাদের সীমানা আলাদা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্ক্স-লেলিন চর্চা হলে ইসলাম কেনো চর্চা হতে পারবে না? ইসলাম নিয়ে ভুল আতংক তৈরি করা হয়। ইসলাম বরং নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে।

রোববার (১৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সংগঠনের ঢাবি সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গাজী আতাউর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মান যত উন্নত দেশ তত উন্নত হয়। মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনগোষ্টি তৈরি করতে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জিডিপির ৬ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখার কথা। এশিয়ার বিভিন্ন দেশও জিডিপির বৃহৎ অংশ শিক্ষাখাতে খরচ করে মানবসম্পদ উন্নয়ন করতে। কিন্তু আমাদের বিগত সরকারগুলো গড়ে ২ শতাংশ এর মতো বরাদ্দ রাখে। এর মধ্যে শিক্ষাখাতের অবকাঠামো উন্নয়নও অন্তর্ভুক্ত থাকে। ফলে গবেষণা ও জ্ঞান তৈরিতে তেমন কোনো বিনিয়োগ থাকে না বললেই চলে। যার ফলে আন্তর্জাতিক দক্ষতাভিত্তিক কর্মবাজারে আমরা পিছিয়ে পড়ছি।

গাজী আতাউর রহমান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সামগ্রিক শিক্ষার মান ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মান নিয়ে কথা বলতে গেলে আক্ষেপ করতে হয়। এই রাষ্ট্র কতো কিছু করে কিন্তু দেশের সেরা মেধাবী সন্তানদের জন্য উন্নত আবাসন ও খাবারের ব্যবস্থা করতে পারে না এটা মেনে নেওয়া যায় না। তাই দক্ষতা ও নৈতিকতাকে ভিত্তি ধরে অবকাঠামো, গবেষণা ও শিক্ষার মান নিশ্চিত করতে সামগ্রিক সংস্কার করতে হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ১৫ বছরের চেপে বসা স্বৈরাচার উৎখাতে যে ভূমিকা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছে তা ইতিহাসে অমর হয়ে থাকবে। দেশ-জাতি ও মানবতা রক্ষায় এই বিশ্ববিদ্যালয় একটি অজেয় দূর্গ, জাতীর প্রত্যাশার মিনার।

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মাদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলনের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুব নাহিয়ান ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় উইংয়ের যুগ্ম আহবায়ক আল আমীন মুহাম্মাদ বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X