কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি ছাড়া বিকল্প নেই : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদের নিতে হবে। আর বড় পরিসরে যদি আমাদের প্রবাসীদের ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ভোটিং ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। কারণ, বাকি যে দুটো বিকল্প রয়েছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেলে ডেপ্লয় হয়ত করা যাবে না ‘

তিনি বলেন, প্রক্সি ভোটিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাদের জন্যও আছে, পাশাপাশি ইইউভুক্ত দেশ ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ কয়েকটি দেশেও প্রক্সি ভোটিং সিস্টেম আছে। আমাদের দেশে শারীরিক অক্ষম যারা তারা তো আরেকজনের সহায়তা নিয়ে ভোট দিয়েই থাকেন। আমরা এখন জমিজমাও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিক্রি করি। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময় হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওআইসিভুক্ত দেশের মিশনপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়।

তিনি বলেন, ‘ওআইসি দেশগুলোর বেশ কয়েকজন রাষ্ট্রদূত নির্বাচনের জন্য পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহ দেখিয়েছেন। আমরা তাদের এ আগ্রহকে স্বাগত জানিয়েছি। বৈঠকে ইসির বিভিন্ন প্রস্তুতি, পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সবাই আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে।’

ভোটের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশনের প্রস্তুতি, ইসির জনবল সক্ষমতা, উন্নয়ন কার্যাবলি, যেগুলোর সঙ্গে উনারা রেলিভেন্ট সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X