কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ আত্মপ্রকাশ করছে ‘জনতার দল’

জনতার দল
জনতার দলের লোগো। ছবি : সংগৃহীত

‘জনতার দল’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

দলটির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। দলের মুখপাত্র হবেন জাতিসংঘে কাজ করে আসা সাবেক সেনা কর্মকর্তা এবং ভূরাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক লেখক ডেল এইচ খান। নতুন দলটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মধ্যমপন্থা হিসেবে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করবে নতুন এই রাজনৈতিক দল।

এর আগে, বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান জানান, ‘ড. ইউনূসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মধ্যমপন্থি দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’

জানা গেছে, কয়েক মাস ধরে এই রাজনৈতিক দলের গঠনপ্রক্রিয়া এগিয়ে নিতে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে বেশ কয়েকটি বৈঠক ও আলোচনাসভা করেছেন প্রস্তাবিত এই দলের চেয়ারম্যান মো. শামীম কামালসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X