কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি সাধারণ সভা ডেকে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন অধ্যাপক ডা. আব্দুল হান্নান। আর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরীকে মহাসচিব এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএর আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর উপস্থিতিতে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবদুর রউফের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএ এর প্রাক্তন নির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আলম, বিপিএ পদসৃজন ও পদোন্নতি কমিটির প্রধান সমন্বয়কারী ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. দেওয়ান নিজামুদ্দিন হেলাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আইনুল ইসলাম খাঁন, বিপিএ পদ সৃজন ও পদোন্নতি কমিটির সমন্বয়কারী ডা. শফিকুল ইসলাম ও ডা. মোহাম্মদ মনির হোসেন, বিপিএ আহবায়ক কমিটির সদস্য ডা. এমএস খালেদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. এএসএম. মাহমুদুজ্জামান, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক খয়বর আলী, সহযোগী অধ্যাপক ডা. রকিবুল ইসলাম খান, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহবায়ক ফোরাম এর মোহাম্মদ নেয়ামত হোসেন, ডা. মো. মনির হোসেন (NINS), ডা. মাহমুদুল হাসান, ডা. মুশতাব শীরা মৌ, ডা. মশিউর রহমান, ডা. মাসুমা আক্তার প্রমুখ।

বাংলাদেশে শিশুস্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট ও নিরসনের উপায় নিয়ে দীর্ঘ আলোচনার পর জরুরি সাধারণ সভায় উপস্থিত সারা দেশ থেকে আগত বিপিএ এর আজীবন ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে বিপিএর আহবায়ক অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেন। উপস্থিত সদস্যবৃন্দ হাত তুলে উক্ত ঘোষিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান।

এই কমিটি ঈদুল ফিতরের পর সরকারি ও বেসরকারি শিশু বিশেষজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী দুই (০২) বছর দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X