কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে সশস্ত্র বাহিনী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুত বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে আহতের সংখ্যা। এমন সময় পাশে থাকার ঘোষণা দিয়ে আগামীকাল বিশেষ বিমানে মেডিকেল সহায়তা নিয়ে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার ও মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে আগামীকাল রোববার (৩০ মার্চ) মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে দুই দফায় ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের একপাশে থাইল্যান্ড ও অন্যপাশে থাকা বাংলাদেশেও তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

শক্তিশালী এ ভূমিকম্পের পর ইতোমধ্যে উদ্ধার কাজে শতাধিক বিদেশি উদ্ধারকর্মী যোগ দিয়েছেন। শনিবার এসব বিদেশি উদ্ধারকর্মীরা যোগদান করেন।

গত কয়েক বছর ধরে দেশটিতে যুদ্ধ বিগ্রহ ও সহিংসতার মধ্যে এবার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X