কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি : পরিবহন উপদেষ্টা

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অতীতে কখনও ঈদযাত্রা এত সহজে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (৩০ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে ফাওজুল কবির খান বলেন, আপনারা সবাই জানেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে যে এবারের ঈদযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তির হয়েছে। অতীতে কখনও এত সহজে ঈদযাত্রা হয়নি। এটা সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি, যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারব না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, আমরা কাজ করছি দেশর স্বার্থে এবং সরকার একযোগে কাজ করছে। বিআরটিএ, সড়ক, মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষজন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। বিআরটিএ'র পক্ষ থেকে প্রত্যেকটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আমাদের ভিজিলেন্স টিম আছে। যেকোনো জায়গায় অতিরিক্ত ভাড়ার খবর আমরা পাচ্ছি সেখানে পানিশমেন্ট হচ্ছে সবার। এমন কোথাও হয়নি যে পানিশমেন্ট হয়নি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X