কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্বে কাউন্সিলর শুভ্র

খ. ম. মামুন রশিদ শুভ্র। ছবি : কালবেলা
খ. ম. মামুন রশিদ শুভ্র। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফের মৃত্যুতে শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খ. ম. মামুন রশিদ শুভ্র।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।

এতে বলা হয়েছে- মির্জা আসলাম আসিফের মৃত্যুতে শূন্য হওয়া পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ।

দপ্তর আদেশে আরও বলা হয়েছে- মির্জা আসলাম আসিফের মৃত্যুতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৫ (১) অনুসারে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদটি শূন্য হয়ে পড়েছে। এ আইনের ধারা ১৭ (২) অনুসারে পার্শ্ববর্তী সাধারণ ওয়ার্ড-১২ এর কাউন্সিলর মামুন রশিদকে তার নিজ দায়িত্বসহ সাময়িকভাবে সাধারণ ওয়ার্ড-১১ এর কাউন্সিলরের শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

গত ১৯ আগস্ট দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মির্জা আসলাম আসিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। মির্জা আসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাচাতো ভাই।

তার মৃত্যুতে শোক জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রয়াত কাউন্সিলর মির্জা আসলাম আসিফ সবসময় জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করেছেন। এছাড়া তাকে সম্মান জানিয়ে ডিএসসিসি এক দিনের পূর্ণদিবস ছুটিও ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X