কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আইইবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে। ছবি : কালবেলা
বাংলা নববর্ষ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে। ছবি : কালবেলা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের উদ্যোগে বৈশাখের আবহমান চিরায়ত ধারায় জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ ১৪৩২। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইইবি প্রাঙ্গণে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইইবি নতুন ভবনের সম্মুখস্থ খোলা জায়গায় বাংলা বর্ষবরণ ১৪৩২ (১লা বৈশাখ, ১৪৩২ বাং) অনুষ্ঠান আয়োজিত হয়। তার আগে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করে আইইবি। রাজউকের চেয়ারম্যান ও আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, সম্মানী সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, আইইবির নেতা প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবি সদর দফতরের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি, আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিল, ডিভিশনাল বিভাগীয় কমিটি, আইইবি মহিলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রকৌশল প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রায় ৫ শতাধিক প্রকৌশলী স্বপরিবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান।

গানে-আনন্দে বর্ষবরণ সাংস্কৃতিক বিভিন্ন পর্বে (গান, নৃত্য, যাদু ও আবৃত্তি) অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক জগতের স্বনামধন্য শিল্পী কণাসহ বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১০

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১১

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১২

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৩

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৪

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৫

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৬

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৭

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৮

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৯

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X