কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনায় ফিলিস্তিন ইস্যু

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শেখ হাসিনা ও ইব্রাহিম রাইসির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শেখ হাসিনা ও ইব্রাহিম রাইসির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় শেখ হাসিনা ও রাইসির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

ইরানকে ঠেকাতে কয়েকটি শক্তিধর দেশের কর্মকাণ্ড ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট রাইসি বলেন, নিষেধাজ্ঞা ও হুমকিকে সুযোগে পরিণত করে আজ ইরান উন্নত সামর্থ্য ও সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের সঙ্গে সঙ্গে সেগুলো আমরা বিনিময়ে প্রস্তুত আছি।

বৈঠকে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের পূর্ণ সমর্থনের প্রতি ইঙ্গিত করেন রাইসি। পাশাপাশি মানবিক ও ইসলামি কর্তব্য হিসেবে ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।

এ সময় ব্রিকসের নতুন সদস্যপদ লাভ করায় ইরানকে অভিনন্দনর জানান শেখ হাসিনা। বিভিন্ন অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণেও আগ্রহের কথা ব্যক্ত করেন তিনি।

বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর মাঝে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী থাকা সত্ত্বেও এ দেশের মানুষ শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করেন।

বর্তমানে চারদিনের সফরে দক্ষিণ আফ্রিকা রয়েছেন প্রধানমন্ত্রী। এই সফর শেষে তিনি ২৬ আগস্ট জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং ২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১০

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১১

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১২

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৪

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৫

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৭

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৮

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

২০
X