কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যে তিন বিভাগে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির পূর্বাভাস 

ভারি বৃষ্টি। ছবি : সংগৃহীত
ভারি বৃষ্টি। ছবি : সংগৃহীত

রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, আজ (শুক্রবার) সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর) উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ। এ জেলাগুলোর কৃষক ও কৃষি শ্রমিকদের দুপুর ১২ টার মধ্যে খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান এই আবহাওয়াবিদ। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও কৃষি শ্রমিকদেরও খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বৈশাখের শুরুতেই রাজধানীসহ সারা দেশে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচদিন দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের ২৭ জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

সেইসঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রবৃষ্টির সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকাসহ বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে। পাঁচদিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X