কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

২৪ জেলায় তাপপ্রবাহ, গরমের দাপট কমবে কবে

প্রচণ্ড গরমে গোসল করছে বাচ্চারা। ছবি : কালবেলা
প্রচণ্ড গরমে গোসল করছে বাচ্চারা। ছবি : কালবেলা

বৈশাখের খরতাপে পুড়ছে প্রাণ ও প্রকৃতি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেশের ২৪টি জেলায় বয়ে গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ থাকবে রোববার পর্যন্ত; এরপর থেকে কমতে থাকবে গরমের দাপট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের সব স্থানে এবং মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। রাজশাহী ও খুলনা বিভাগের মোট জেলার সংখ্যা ১৮। তাই সব মিলিয়ে ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত বেশি।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ১৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া সিলেটে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী শনিবার (২৬ এপ্রিল)-রোববার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। এরপর বৃষ্টি বাড়বে, তাপমাত্রা কমে আসবে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস এসেছে পূর্বাভাসে।

শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১০

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১১

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১২

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৩

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৪

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৫

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৬

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৭

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৮

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৯

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

২০
X