কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

বার কাউন্সিল পরীক্ষা আজ, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোয় গ্রেপ্তার ১

বাংলাদেশ বার কাউন্সিলের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিলের লোগো। ছবি : সংগৃহীত

দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষা আজ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একঘন্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত চলবে।

এদিকে বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার কিছু ভুয়া প্রশ্নপত্র সরবরাহের তথ্য কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে এবং এই বানোয়াট প্রশ্ন ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা/বানোয়াট/ভুয়া প্রশ্নপত্রের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুয়া প্রশ্নপত্র প্রস্তুত ও প্রচারের মাধ্যমে এই পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ ও পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার মতো ঘৃণ্য কর্মকান্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X