কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

হাইকোর্ট মাজার গেট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে অবস্থান কর্মসূচি করে বিসিএস হেলথ ফোরাম। ছবি : কালবেলা
হাইকোর্ট মাজার গেট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে অবস্থান কর্মসূচি করে বিসিএস হেলথ ফোরাম। ছবি : কালবেলা

স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেছে বিসিএস হেলথ ফোরাম।

বুধবার (৩০ এপ্রিল) বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রায় দুই শতাধিক বিভিন্ন গ্রেডের কর্মকর্তা হাইকোর্ট মাজার গেট সংলগ্ন শিক্ষা অধিকার চত্বরে একত্রিত হয়ে এ প্রতিবাদী অবস্থান গ্রহণ করেন।

বিসিএস হেলথ ফোরামের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল।

বক্তারা দাবি করেন, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত। অনেকের চাকরি জীবনের প্রায় ১৫ বছর অতিবাহিত হওয়ার পরও এমনকি উচ্চতর ডিগ্রি, সিনিয়র স্কেল পাস, চাকরি স্থায়ী হওয়াসহ পদোন্নতির সকল শর্ত পূরণ হওয়ার পরেও কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন।

ফোরামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উল আলম সোহেল বলেন, বিসিএস গাইনি ২১ ব্যাচের অনেক কর্মকর্তা ২২ বছর চাকরিকাল অতিক্রম হওয়ার পর ও সব ধরণের যোগ্যতার শর্ত পূরণ হওয়ার স্বত্ত্বেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীর প্রত্যক্ষ সহযোগিতায় সুপারনিউমারি পদোন্নতি সহ স্বাভাবিক পদোন্নতির জট খুলতে শুরু করেছে৷ এমতাবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করতে বিগত ফ্যাসিবাদী সরকারের মদদপুষ্ট এডহক ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণ এই পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে চক্রান্ত করছেন, আদালতের দ্বারস্থ হয়েছেন।

ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ফ্যাসিবাদের সময় আমাদের সব যোগ্যতা থাকা সত্ত্বেও বারবার আমাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, আমরা আপনাদের ক্ষেত্রে তা চাই না। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আপনারা আইনের মধ্যে যদি কিছু পান আমাদের আপত্তি নাই কিন্তু আপনাদের নিয়োগতো এডহক বিধিমালা ১৯৯৪ অনুযায়ী অবৈধ, এডহকদের যাবতীয় অর্থনৈতিক সুবিধা ও পদোন্নতি অবৈধ। সুতরাং যাদের নিয়োগ- পদোন্নতি অবৈধ ও রাজনৈতিক বিবেচনায় তারা কোনভাবেই স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতি ঠেকাতে কোন ধরণের কোন দুঃসাহস দেখাবেন না। আপনাদের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা আমরা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ।

প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি ডা. এস এম বোরহান উদ্দিন, ডা. মনির হোসেন, ডা. আবদুল কাদির নোমান, কোষাধ্যক্ষ ডা. আবু মোহাম্মদ, যুগ্ন সম্পাদক ডা. মোজাম্মেল হক, ডা. মো. মেহেদী হাসান ও ডা. ফাতেহ আকরাম দোলন।

বক্তারা এই এডহকদের রিট ইস্যু সহ স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতি, নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে স্বাস্থ্য ক্যাডারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X