কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সভায় কথা বলেন মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সভায় কথা বলেন মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

বাড়িতে ছাদবাগান ও আঙিনায় বাগান করা থাকলে ৫ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সভায় এ কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রকাশক বলেন, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে। সেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স দিতে পারবেন ও বিশেষ রেয়াত সুবিধা পাবেন।

জানা গেছে, ষষ্ঠ করপোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। তা হলো- বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠকে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার এবং কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১০

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১২

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৩

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৪

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৫

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৬

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৭

নাহিদা আক্তারের রেকর্ড

১৮

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৯

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

২০
X