কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ডুরার নতুন সভাপতি আবির, সম্পাদক জহির

ডুরার নতুন কমিটির সদস্যরা। ছবি  : সংগৃহীত
ডুরার নতুন কমিটির সদস্যরা। ছবি : সংগৃহীত

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৫) গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আবির হাকিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২মে) রাজধানীর কাওরানবাজারের একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নির্বাচন পরিচালনা করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহসভাপতি পদে জাগোনিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, অর্থ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার শুভ্র দেব, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এখলাসুর রহমান এবং দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন কামাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম এবং দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডুরার বিদায়ী সভাপতি ওবায়দুর মাসুম এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X