কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রথম ব্যাংকার হিসেবে মবিন মাছুদের ৬৪ জেলা ভ্রমণ

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে মুহাম্মাদ মাছুদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে মুহাম্মাদ মাছুদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান। ছবি : কালবেলা

দেশের প্রথম ব্যাংকার হিসেবে বাংলাদেশের ৬৪ জেলা সফর সম্পন্ন করেছেন মুহাম্মাদ মাছুদুর রহমান (মবিন মাছুদ)। কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এই ব্যাংকার লক্ষ্মীপুর জেলা সফরের মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাংকার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন।

এ উপলক্ষে শুক্রবার (২ মে) লক্ষ্মীপুর নাগরিক সোসাইটির আয়োজনে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে বিশেষ সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যাংকার মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক অ্যাড. মহসিন কবির স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, নর্থ পাওয়ার টেক ইন্জিনিয়ারিংয়ের সিইও মো. ইমরান হোসেন, ব্যাংকার শাহরিয়ার মাহমুদ চৌধুরী, তানভীর মিথুন, জাহিদুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম, গোলাম মাওলা, রায়হান উদ্দিন কাকন, শরিফুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠক মেহেদুল হাসান স্বপন, শিক্ষক মাহতাব উদ্দীন নোবেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্রমণ মানুষকে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, যে যত ভ্রমণ করবে, সে তত জানবে। লক্ষ্মীপুর জেলাকে মাছুদুর রহমান তার দেশ ভ্রমণের ৬৪তম জেলা হিসেবে নির্বাচন করায় লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে পরিব্রাজক মুহাম্মাদ মাছুদুর রহমানকে (মবিন মাছুদ) ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এই বর্ণাঢ্য আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X