শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা। ছবি : কালবেলা

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। বুধবার (০৭ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- মাসিক বেতন প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও প্রতি বছর ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা; উৎসব ভাতা, বৈশাখী ভাতা, অতিরিক্ত কাজের ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা; ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি ও বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা এবং অবৈধভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল ও তাদের বকেয়া বেতন পরিশোধ করা।

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েত সাকি বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত শ্রমিকদের জন্য বয়সের বাধা শিথিল করে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী করা উচিত।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, কোভিড-১৯ চলাকালীন দৈনিক ভিত্তিতে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে সেবা দিয়েছেন। লকডাউনের সময় বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ এবং সরকারি হাসপাতালসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখতে তারা মুখ্য ভূমিকা পালন করেছেন। তবে পরিতাপের বিষয়, করোনা পরবর্তীকালে সরকার ঘোষিত প্রণোদনা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দীর্ঘ ১৫-২০ বছর ধরে তারা নানা ধরনের হয়রানি, বঞ্চনা, শোষণ ও বৈষম্যের শিকার হয়েছেন। তারা উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন গত ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলেও তার আগেই ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা-৩ থেকে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা জারি করা হয়।

সাকি বলেন, এই নতুন নীতিমালায় দৈনিক ভিত্তিতে কর্মরত কর্মচারীদের আগের নীতিমালার অধীনে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা মূল নীতিমালার সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ। সম্মেলনে মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. বোরহান উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X