কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসি কোভিড হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার

মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে খোলা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ছবি : সংগৃহীত
মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে খোলা হয়েছে হিট স্ট্রোক সেন্টার। ছবি : সংগৃহীত

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এ চিকিৎসা সেবা নিতে পারবে।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে।

ডিএনসিসির মুখপাত্র জানান, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।

মসজিদ খোলা রাখবে ডিএনসিসি : পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য মসজিদগুলো খোলা রাখা হবে। মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X