কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকারকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ সংস্কার কমিশন প্রধানের

‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ও অন্যরা। ছবি : কালবেলা
‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে অধ্যাপক ড. তোফায়েল আহমেদ ও অন্যরা। ছবি : কালবেলা

নগর ও গ্রামীণ পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকার কাঠামোকে সংসদীয় ব্যবস্থার আদলে সাজানোর পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, জনপ্রতিনিধিদের বিভিন্ন কাঠামো বদলে দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও বেশি সক্রিয় করতে পারলে স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।

রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, আমরা যদি পার্লামেন্টারি সিস্টেমে দেশ পরিচালনা করতে চাই, তাহলে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে পার্লামেন্টারি সিস্টেমে কনভারশন করতে হবে। এখন যেটা হয় যে স্থানীয় সরকারকে জেলা প্রশাসন নয়তো বিভাগীয় প্রশাসনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। দেখা যায়, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থার কাজ নেই।

এদের এডিবি থেকে কিছু বরাদ্দ দেওয়া হয়। কাজ করলে করুক, না করলে নাই। আবার বিনা ভোটে নির্বাচিত মেয়র, চেয়ারম্যানদের সঙ্গে মেম্বারদের একটা দূরত্ব আছে। কাউন্সিলর মিটিং হচ্ছে না। এই দূরত্ব ঘুচাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X