কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৫:২৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিমানে যে দেশে যাওয়ার সুযোগ বন্ধ

বাংলাদেশ বিমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ বিমান। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আগামী ১ জুলাই থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে।

রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যারা ১ জুলাইয়ের পরের তারিখের টিকিট কিনেছেন, তারা চাইলে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই পুরো টিকিটের মূল্য ফেরত পাবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বাংলাদেশ বিমান। তবে দেড় বছরের মাথায় আবারও রুটটি বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সরাসরি বাংলাদেশ বিমানে ঢাকা থেকে জাপান যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না।

এর আগে ১৯৮১ সালে প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। পরে ২০০৬ সালে রুটটি বন্ধ করে দেওয়া হয়। তারও আগে, ১৯৭৯ সালে বিমান ঢাকা-টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X