কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সেই ফ্লাইটটির ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুকে সম্মাননা

ক্যাপ্টেনসহ অন্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময়। ছবি: সংগৃহীত
ক্যাপ্টেনসহ অন্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময়। ছবি: সংগৃহীত

চাকা খুলে যাওয়া সেই ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রুদের সম্মাননা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (১৯ মে) কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার কক্সবাজার থেকে ছেড়ে আসা বিজি ৪৩৬ ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে যাওয়ার পরও ঢাকায় নিরাপদে অবতরণের স্বীকৃতিতে ক্যাপ্টেন জেএসএমএম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা এই ‘সাহসী প্রচেষ্টার জন্য’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এরপর উপদেষ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশনে অংশ নেন। পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে সুচারুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X