কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করলে বরদাশত করা হবে না : ডিএমপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে জোর করে প্রবেশের চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী তিন নেতাকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি আরও জানায়, গতকাল রাত ১২টা ৩০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানানো হয়, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিছু লোক। খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৫ থেকে ২০ জন ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। তাঁরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং মো. গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ তাদের থামাতে গেলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকার ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করে বা ব্যক্তিস্বার্থে আইনের অপব্যবহার করে, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X