কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩৪ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

এবার ডিবিপ্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন গয়েশ্বরের বেয়াই নিতাই রায় চৌধুরী

এবার ডিবিপ্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন গয়েশ্বরের বেয়াই নিতাই রায় চৌধুরী

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের সঙ্গে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাবার গ্রহণের আলোচনার মধ্যেই এবার খাবার খেয়েছেন নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে তিনি ডিবি কার্যালয়ে সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খান। ডিবি সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

নিতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার বেয়াই গয়েশ্বর চন্দ্র রায় দলটির স্থায়ী কমাটির সদস্য। নিতাই রায়ের মেয়ে ও গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীও দলটির নির্বাহী কমিটির সদস্য।

ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, নিতাই রায় চৌধুরী মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন। পরে তারা দুজনেই এক টেবিলে খাবার খান। বিএনপি নেতাকে আপ্যায়নের জন্য বাইরে থেকে খাবার আনান ডিবিপ্রধান।

এর আগে ২৯ জুলাই বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকায় পুলিশের হামলার শিকার হন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে পুলিশ নিয়ে যায়। যদিও ওই দিন দুপুরে দেখা যায়, মিন্টো রোডে ডিবিপ্রধানের সঙ্গে আন্তরিকভাবে খাবার গ্রহণ করছেন তিনি।

ওই ঘটনার ভিডিও ও ছবিতে দেখা যায়, ডিবিপ্রধান হারুন তাকে আন্তরিকভাবে খাবার তুলে দিচ্ছেন। তাকে পাঁচ তারকা হোটেল সোনারগাঁও থেকে এনে খাবার খাওয়ানো হয়।

ওই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হলে দল ও দলের বাইরে তোলপাড় শুরু হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X