কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে তাপদাহ বৃদ্ধির কারণ জানা গেল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে এল নিনোর প্রভাব পড়ায় তাপদাহ বেড়েছে এবং কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। এ অবস্থা আরও কয়েক বছর অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বৈশ্বিক জলবায়ুর একটি অবস্থা হলো এল নিনো, যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের পানিকে উষ্ণ করে। এতে বাতাসের আয়নোস্ফিয়ার এবং আশপাশের জলবায়ুর ওপর প্রভাব পড়ে।

বিগত বছরগুলোতে দেখা গেছে, দেশে এপ্রিল ও মে মাসে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকে। তবে চলতি বছর সেই দৃশ্য কিছুটা পাল্টে গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্যমতে, দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে চলতি বছরের এপ্রিল ও মে মাসে যথাক্রমে ২৪ ও ২২ দিন তাপদাহ বয়ে গেছে। এর আগে ২০১৮ সালের এপ্রিল ও মে মাসে যথাক্রমে ১০ ও ৮ দিন এই তাপদাহ ছিল।

বিএমডি জানায়, গত ৩০ বছর এপ্রিল ও মে মাসে গড়ে যে বৃষ্টি হয়েছে, সেদিক থেকে তুলনা করতে গেলে চলতি বছর এই ২ মাসে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। গত ৩০ বছরের এপ্রিলে গড়ে ১৩৪ মিলিমিটার ও মে মাসে ২৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর এ বছর এপ্রিল ও মে মাসে গত ৩০ বছরের গড়ের তুলনায় যথাক্রমে ৬৬ দশমিক ৪ শতাংশ ও ৪৪ দশমিক ১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, চলতি বছরের আবহাওয়া খুবই অস্বাভাবিক। আগের তুলনায় আরও ঘন ঘন তাপদাহ দেখা দিচ্ছে। এই অস্বাভাবিক ধারা আগামীতেও অব্যাহত থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও অধ্যাপক তৌহিদা রশীদ বলেন, যেহেতু আমরা এল নিনো পর্যায়ে প্রবেশ করছি, তাই দেশে তাপদাহের তীব্রতা এবং সময়কাল বাড়তে থাকবে। এ ধরনের আবহাওয়ার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X