কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক। ছবি : কালবেলা
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক। ছবি : কালবেলা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বৈঠক করেছেন ইউএস-বাংলাদেশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল। কাউন্সিলের সভাপতি ও দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। আজ বুধবার (৩০ আগস্ট) আইসিটি বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা ব্যবসা-বাণিজ্য, আইসিটি খাতে বিনিয়োগ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিটি বিভাগ। এসময় প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের অর্জন তুলে ধরেন। তিনি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এ চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা প্রতিনিধিদলকে অবহিত করেন।

পলক বিটুবি ম্যাচ মেকিং, স্টার্ট-আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইনফরমেশন টেকনোলজি, এআই টুলস, রোবটিকস, ফিনান্সিয়াল টেকনোলজি, হেলথ ল্যাব প্রোডাক্টসহ আইসিটি খাতে বিনিয়োগ এবং ফ্রিল্যান্সাদের রেমিট্যান্স আনায়নে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল গেটওয়ে প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সহযোগিতা কামনা করেন।

‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। তারা ফিনান্সিয়াল টেকনোলজি (ফিন-টেক) ও ইনফরমেশন টেকনোলজি খাতে বিনিয়োগের অভিপ্রায় ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।

‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালক সিড মেহরা, ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের কো-চেয়ার এবং এশিয়া প্যাসিফিক ভিসার ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ গভর্নমেন্ট এনগেজমেন্ট জেরেমি স্টার্চিও, মেটা দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক এবং ডিজিটাল ইকোনমি টাস্কফোর্সের সহ-সভাপতি সারিম আজিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X