কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে কর্মচারী-পুলিশদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সিএমএম কোর্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ছবি : কালবেলা
সিএমএম কোর্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ছবি : কালবেলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সহায়ক কর্মচারীদের জন্য আয়োজিত মাসব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন) সিএমএম কোর্টের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিএমএম কোর্ট ও জিআরও (জেনারেল রেকর্ড অফিস) শাখার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০ কর্মচারী ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। কোর্সে বাস্তবিক বিভিন্ন বিষয় ছাড়াও গুরুত্বপূর্ণ আইনগত বিষয়গুলো হাতে-কলমে প্রশিক্ষণার্থীদের শেখানো হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মচারীরা আদালতের কার্যক্রমে আরও দক্ষ হয়ে উঠবেন এবং জনগণের প্রতি আরও দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করবেন। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আদালতের নিয়মিত কার্যক্রমে পেশাগত দায়িত্ব আরও সুচারুভাবে পালন করবেন, যা জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়ক হবে। ভবিষ্যতে সিএমএম আদালত আরও নতুন নতুন বিষয়ের ওপর প্রশিক্ষণ আয়োজন করে কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কোর্স পরিচালক ও এসিএমএম মো. জাকির হোসাইন এবং মো. ছানাউল্যাহ। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা, প্রশিক্ষণার্থী কর্মচারীরা এবং জিআর শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X