কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাড়তে পারে ৫ নদীর পানি, ৩ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

পানির প্রবল স্রোতে বাঁধের সঙ্গে ভেঙে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা
পানির প্রবল স্রোতে বাঁধের সঙ্গে ভেঙে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা

সিলেট বিভাগের অন্তত ৫টি নদীর পানি বাড়ছে। এ ছাড়া অবনতি হতে পারে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির। মঙ্গলবার (৩ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট জেলার সুরমা, কুশিয়ারা ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ৪৮ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে; সারিগোয়াইন, যাদুকাটা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমা অতিক্রম করতে পারে। মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মনু, খোয়াই, সোমেশ্বরী, ধলাই নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী দ্বিতীয় দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে। তৃতীয় দিন নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিন হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। তবে পরবর্তী ০২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আগামী ০৩ দিন ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে; তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এতে বলা হয়, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ৫ দিন গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; তবে নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X