কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

পুশ-ইন নিয়ে আবার চিঠি দেব দিল্লিকে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবৈধ পন্থায় অবস্থান করে থাকলে দুই দেশের মধ্যকার নিয়মিত প্রক্রিয়ায় তাদের ফেরা নিশ্চিত করতে চায় সরকার।

মঙ্গলবার (৩ জুন) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভারত সরকার গত প্রায় এক মাসে অন্তত দুই হাজার মানুষকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে। যাদের ঠেলে দেওয়া হয়েছে, তাদের মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও অনেক নাগরিক রয়েছেন। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এভাবে সীমান্তপথে ঠেলে দেওয়ার বিষয়টি ‘পুশ-ইন’ হিসেবে অভিহিত করছেন। স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষায় নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে কয়েকটি চিঠি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়েছে।

‘ভারত থেকে পুশ-ইন ঠেকানো সম্ভব নয়’, এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘পুশ-ইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজ বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে। এ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে নাগরিকদের চলাচলের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনস্যুলার সংলাপের মাধ্যমে আলাপ-আলোচনার সুযোগ আছে। পুশ-ইনের বিষয়ে এমন সংলাপের আলোচনায় আসতে পারে।

ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে প্রয়োজনে দেশটির সরকারকে আবার চিঠি দেওয়ার কথাও জানান উপদেষ্টা।

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে এর আগেও কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

বিদেশি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চান কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান। তখন তাদের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X