কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসির লাইসেন্স সংস্কার খসড়ায় অপারেটরদের সুবিধা কমেছে : এমটব

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)। লোগো 
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)। লোগো 

বিটিআরসির লাইসেন্স সংস্কার নীতিমালার খসড়ায় মোবাইল অপারেটরদের কোনো সুবিধা দেওয়া হয়নি। এ খসড়া নীতিমালায় মোবাইল অপারেটরগুলোর কাজের পরিসরকে আরও সীমিত করা হয়েছে বলে দাবি করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

বুধবার (০৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটা জানায় সংগঠনটি। এ সময় বাংলাদেশের মানুষের জন্য বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালা তৈরি ও বাস্তবায়নে এমটব সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত বলেও জানায়।

এমটবের বিবৃতিতে বলা হয়, সীমাবদ্ধ ব্যবসায়িক কাঠামোর ফলে গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করা আমাদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠেছে। ২০০৭ সালের ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস পলিসির (আইএলডিটিএস) মতো অপ্রচলিত পুরোনো কিছু নীতিমালার কারণে নিয়ন্ত্রক ও অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো দীর্ঘদিন ধরেই এ খাতের সম্ভাবনা নিশ্চিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এমটব জানায়, আইএলডিটিএস নীতিমালা টেলিযোগাযোগ খাতকে বিভক্ত করেছে এবং এর ফলে অনেক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান (আইজিডব্লিউ, আইআইজি, আইসিএক্স, এনটিটিএন ইত্যাদি) তৈরি হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সুবিধা নিশ্চিতে তেমন কোন অবদান রাখছে না; উপরন্তু, তাদের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং উদ্ভাবন ব্যাহত হয়েছে।

এ সময় সরকারের সংস্কার প্রচেষ্টাকে এমটব সমর্থন করে জানিয়ে বলে, যদিও, প্রস্তাবিত খসড়ায় দীর্ঘমেয়াদি কিছু সমস্যার সমাধান হয়নি, তবুও এ উদ্যোগ টেলিযোগাযোগ খাতকে আরও কার্যকর করে তুলতে ভূমিকা রাখবে। সংগঠনটি জানায়, বিশ্বজুড়ে মোবাইল অপারেটরদের পুরো অবকাঠামো পরিচালনার সুযোগ দেওয়া হয়, যাতে তারা কম খরচে উন্নতমানের সেবা দিতে পারে। কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধাপে বিভিন্ন লাইসেন্স বাধ্যতামূলক করায় খাতটির বিকাশ বাধাগ্রস্ত হয়েছে।

তবে সরকারের এই সংস্কারের যুক্তিসম্মত বাস্তবায়ন নেটওয়ার্ক সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় গতি আনবে বলে মনে করে এমটব। সংগঠনটি জানায়, এতে গ্রাহকদের খরচ হ্রাস করবে, শহর ও গ্রামে সেবার মান বৃদ্ধি করবে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। মোবাইল অপারেটরদের সংগঠনটি জানায়, বর্তমান সংস্কার প্রস্তাবই শেষ সমাধান না হলেও এটি ইতিবাচক সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত

কত দিন পরপর ছুটি নেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, জানাল গবেষণা

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও হারাচ্ছে বাংলাদেশ

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্ব, ফিফার অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়

শিক্ষা খাতের বাজেটে আসছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, সার্বিয়ান শান্তিরক্ষী নিহত

অবশেষে বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

১০

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

১১

কলাটি কত নম্বরের সুতা দিয়ে বাঁধা হয়েছে?

১২

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

১৩

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

১৪

ঢাকায় ২ দিনব্যাপী সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

১৫

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

১৬

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

১৭

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

১৮

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

১৯

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

২০
X