কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন পৌঁছলেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য সফরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে চার দিনের যুক্তরাজ্য সফরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং তথ্যটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা।

এ ছাড়া লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো।

তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির দিক থেকেও সাক্ষাৎ ও বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হতে যাচ্ছে। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি পক্ষ থেকে দেওয়া হয়নি।

এ নিয়ে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তা চূড়ান্ত হয়েছে। ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাদের বৈঠকটি হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে।

বৈঠকে কোনো বিশেষ এজেন্ডা আছে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X