রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ

ড. ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। ছবি : সংগৃহীত
ড. ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্য সফরের সময় লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবস্থান করবেন, সে হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে কিছু প্রবাসী বাঙালি জড়ো হয়েছেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন ড. ইউনূসের বিরুদ্ধে। প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিরাপত্তা রক্ষায় সেখানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

এদিকে মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গ উঠলে তাদের দেশে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা।

এ ছাড়া লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একটি বৈঠক হবে বলে চূড়ান্ত হয়েছে। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X