কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঝড়ো হাওয়া। ছবি : সংগৃহীত
ঝড়ো হাওয়া। ছবি : সংগৃহীত

দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আষাঢ়ের প্রথম দিন রোববার থেকে টানা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী ১৫ থেকে ২২ জুন পর্যন্ত বৃষ্টি ঝরতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, আগামীকাল বৃষ্টি হবে (১ আষাঢ়), পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা দেশে প্রতিদিন বৃষ্টি হবে।

তিনি আরও জানান, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ সময় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে কখনো কখনো বজ্রপাত হতে পারে। বজ্রপাতে অনেক প্রাণহানি হচ্ছে ইদানীং। সেজন্য বজ্রধ্বনি শুনলেই ঘরে যেতে হবে।

আবহাওয়ার অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের জুন মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, আগস্টে ৪২০ দশমিক ৪ মিলিমিটার এবং সেপ্টেম্বর মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৩১৮ দশমিক ২ মিলিমিটার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X