বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ বিএনপির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়েছে।

দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের (মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক) নেতৃত্বে একটি প্রতিনিধিদল আবেদন নিয়ে নির্বাচন কমিশনে যান। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান উপস্থিত ছিলেন।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে বিএনপি। এ লক্ষ্যে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে অভিযোগের কপি জমা দেয়। এরপর ওই প্রতিনিধিদলের সদস্য ও বিএনপি নেতা সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে মামলার আবেদন করেন। এতে তিন দফার নির্বাচন পরিচালনাকারী সিইসিসহ মোট ১৯ জন কমিশনার এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

বিএনপির সদস্য সালাহ উদ্দিন খান বলেন, বিতর্কিত এই তিন নির্বাচন ঘিরে বারবার অভিযোগ করার পরও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেননি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপি মহাসচিবের এ-সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করেন তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কে এম নূরুল হুদার অধীনে এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X