বাসস
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি

খোরশেদা ইয়াসমীন। ছবি : সংগৃহীত
খোরশেদা ইয়াসমীন। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহিরুল কাইউমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এলিশ শরমিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে (আঙ্কারা) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায় (সিউল) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা (অটোয়া) বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে (কুনমিং) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (বাণিজ্যিক) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X