কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচনে সভাপতি রিফাত, সম্পাদক ইনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলের ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রশীদ আর সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইনামুল হাসান (হাসান ইনাম)।

বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।

গত ২৩ জুন এ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে লড়েন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত, যিনি রিফাত রশীদ নামে পরিচিত। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদের জন্য লড়েন তিনজন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ।

মুখপাত্র পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত হওয়ার পর নতুন সভাপতি রিফাত রশীদ বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যত কার্যক্রম আছে, এসব এখন টপ প্রায়োরিটি দিয়ে আমরা করব। এই ব্যানারের অন্যতম দায়িত্ব হবে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা। সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, দুর্নীতির খবর এসেছে। এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব আমরা। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সরকারের পক্ষ থেকে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X