কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে সুধী সমাবেশ।

বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ও বাইরের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। এ এলাকায় দুপুর ১২টার পর থেকেই বৃষ্টি শুরু হয়। দুপুর পৌনে ১টার দিকে এখানে মুষলধারে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের গাছের নিচে ও দোকানে আশ্রয় নিতে দেখা গেছে। মেট্রোরেলের লাইনের নিচে অবস্থান নিতে দেখা গেছে অনেককে।

নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী ও দলীয় নেতাদের ভাষণ শুনতে এত দূর থেকে এসেছি। সকালে ঢাকায় এসেছি। নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে গেছেন। তবে একটি স্বস্তির বিষয় হলো নতুন উড়ালসড়কের জন্য রাজধানীর যানজট কম হবে।

শেরেবাংলা নগরের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন তিতাস বলেন, নিজের খেয়ে আওয়ামী লীগ করি। ঝড়-বৃষ্টি আমাদের কাছে কিছুই না। এটি রাজধানীবাসীর জন্য বড় একটি উপহার। যানজট আর মানুষের ভোগান্তি দূর হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে।

রাজধানীর বাসিন্দা আজাদ বলেন, অনুষ্ঠানে এসেছি। আসার পরই বৃষ্টি শুরু হয়েছে। দাঁড়ানোর কোনো সুযোগ নাই, একদম ভিজে গেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X