কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের আবারও ড্রোন হামলা

লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। পুরোনো ছবি
লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। পুরোনো ছবি

আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ব্যস্ততম সড়কে একটি গাড়িকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের একাধিক গণমাধ্যম জানিয়েছে, লেবাননেরে রাজধানী বৈরুতে একটি ব্যস্ত মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। বৈরুত থেকে প্রায় ১২ কিলোমিটার (৮ মাইল) দক্ষিণে খালদেহ এলাকায় এ হামলা চালানো হয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

লেবাননের রাজধানীর কাছাকাছি এলাকায় বোমা হামলা ইসরায়েলের পক্ষ থেকে আরেকটি উত্তেজনা বৃদ্ধির ঘটনা। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচায় আদ্রায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, সামরিক বাহিনী একজন ব্যক্তির বিরুদ্ধে হামলা চালিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র পাচারে জড়িত এবং ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ করেছে ইসরায়েল।

আল জাজিরা জানিয়েছে, আদ্রায়ি যে হামলার কথা উল্লেখ করেছেন তা বৈরুতের দক্ষিণে গাড়িতে চালানো ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উসকানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।

এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এরপর দুই দেশের মধ্যে ২৪ জুন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X