চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক

চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাসের জন্য পরিচালনা করবে চিটাগাং ড্রাই ডক লিমিটেড। আগামী ৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি হবে। আগামী ৭ জুলাই থেকে ড্রাইডক এনসিটিতে অপারেশন শুরু করবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই উভয় পক্ষের মধ্যে চুক্তি হবে। এরই মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নেওয়া শুরু করেছে।

জানা যায়, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামত প্রতিষ্ঠান। এটি আগে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন একটি প্রতিষ্ঠান ছিল। চট্টগ্রাম বন্দরে জাহাজ মেরামত এবং সেবাদানের জন্য এটি নির্মিত হয়েছিল। ২০১৪ সালে এই ডকটি প্রথম পণ্যবাহী জাহাজ নির্মাণ শুরু করে। ২০১৫ সালে এটি সিলেট শহরের জন্য ছয়টি পায়েহাঁটা সেতু নির্মাণ করে।

বুধবার ঢাকার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নৌবাহিনীকে দেওয়া হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর পরই বুধবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে নৌবাহিনীকে বন্দরের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X