কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

একটা নোংরামির জগৎ তৈরি করেছে সরকার : ফখরুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার দেশে একটি নোংরামির সমাজ-জগৎ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হয়রানি করার সরকারের যত রকম কৌশল আছে, এখানেও (বিমানবন্দর) আমাকে তাই ফেস করতে হয়েছে। আমরা যারা বিরোধী দলের রাজনীতি করি, তাদের বিদেশে যাওয়ার সময় একবার ইমিগ্রেশনে হয়রানি করে, আবার ফেরার সময় আরেকবার হয়রানি করে। এই হয়রানি আমাদের থাকেই। এটা এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছি, তারপরও আমাকে এগুলো ফেস করতে হয়েছে।’

মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফেসবুকে এমন একটি ভুয়া চেক ভাইরাল হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার রুচির বাইরে। এই সরকার এখানে এমন একটি সমাজ, এমন একটি জগৎ তৈরি করে ফেলেছে- যেখানে নোংরামি ছাড়া কিছু নেই। এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, আমরা যারা গণতন্ত্রের সংগ্রামে জড়িত আছি- আমাদের জড়িয়েও এসব নোংরা কথাবার্তা ছড়ায়। দুর্ভাগ্যজনকভাবে সেটা তারা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। যেটার উত্তর দেওয়াটা আমার জন্য লজ্জাকর ব্যাপার।’

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য যান সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য প্রতি বছর সিঙ্গাপুরে যেতে হয়। এ ছাড়া তার স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনিও সিঙ্গাপুরের র‌্যাফেলস হসপিটালে চিকিৎসা নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X