শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:১৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের শুল্ক আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের দ্বিতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিন শেষ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্ট এ তথ্য জানান।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় বসে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এ আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যুক্ত ছিলেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবার রাত ৯টায় দুই দেশের পক্ষ থেকে আলোচনার পরবর্তী ধাপ শুরু হবে। শুক্রবারও বৈঠক চলবে বলে জানা গেছে।

এর আগে প্রেস সচিব জানিয়েছেন, গত ২৭ জুনে অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতিকে কাজে লাগিয়ে দ্রুত এই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে বলে বাংলাদেশ আশা করছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আসার পর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ এই আলোচনার মাধ্যমে শুল্কের হার কমানোর পাশাপাশি আরও কিছু বাণিজ্যিক সুবিধা আদায়ের ব্যাপারে আশাবাদী।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X