কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা মেলেনি

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি তল্লাশি চালায় বোমা বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত
শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি তল্লাশি চালায় বোমা বিশেষজ্ঞরা। ছবি : সংগৃহীত

‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’- অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করে তল্লাশি করা হয়। তবে বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। ফলে কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এবিএম রওশন কবীর কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানে কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাচ্ছে।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি থামিয়ে তল্লাশি চালায় বোমা বিশেষজ্ঞরা।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে এই হুমকি দেওয়া হয়। এর আগেও এমন হুমকি পেয়েছিল বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, আজ বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। কিন্তু কোন ফ্লাইটে তা নিশ্চিত করে বলা হয়নি এবং ফ্লাইট নম্বরও মিলছিল না। কিন্তু কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি।

তিনি জানান, হুমকি পাওয়ার কাছাকাছি সময়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তখন ওই ফ্লাইটটি থামানো হয়। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী যাত্রীদের নিরাপদে সরিয়ে নিরাপত্তা কর্মীরা তল্লাশি করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি করেছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সংস্থাও ঘটনাস্থলে রয়েছে।

বোমা না থাকার বিষয়টি নিশ্চিতের পর সব যাত্রীকে আবার বিমানে ফিরিয়ে আনা হয়। রানওয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X