কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:১৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই

সাঈদ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
সাঈদ হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী এইচআরসি গ্রুপের চেয়ারম্যান, যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাঈদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে।

এইচআরসি গ্রুপ শুধু চা শিল্প নয়- পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল। কূটনৈতিক মহলে তার ভাবমূর্তি ছিল মর্যাদাপূর্ণ। তিনি দীর্ঘ সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত থেকে ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেন।

শিল্পোদ্যোক্তা হলেও সাঈদ হোসেন চৌধুরী সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন। স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষাবিস্তারে তার নানা উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তিনি দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

তিনি অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধ রেখে গেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এইচআরসি গ্রুপ ও যায়যায়দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X